সূরা আল মাউন

 



সূরা আল মাউন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৭ তম সূরা। ... এ সূরায় কাফের ও মুনাফেকদের কতিপয় দুষ্কর্ম উল্লেখ করে তজ্জন্য জাহান্নামের শাস্তি বর্ণনা করা হয়েছে। এ সূরায় এমন সব নামাযীদেরকে ধ্বংসের বার্তা শুনানো হয়েছে যারা নিজেদের নামাযে গাফলতি করে এবং লোক দেখানো নামায পড়ে।

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 
 
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ

01

আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? 
 
فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ

02

সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় 
 
وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ

03

এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। 
 
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

04

অতএব দুর্ভোগ সেসব নামাযীর, 
 
الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

05

যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর; 
 
الَّذِينَ هُمْ يُرَاؤُونَ

06

যারা তা লোক-দেখানোর জন্য করে 
 
وَيَمْنَعُونَ الْمَاعُونَ

07

এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না। 

Comments

Popular posts from this blog

সূরা আল - লাহাব

সূরা আল কাফিরুন

আল-কুরআন