সূরা আল কাফিরুন

 


সূরা আল কাফিরুন (আরবি: سورة الكافرون‎‎) পবিত্র কুরআনের ১০৯ তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা ৬। সূরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই সূরাটি মাক্কী সূরার শ্রেণীভুক্ত। মুসলিম জীবনে এই সূরার তাৎপর্য অনেক কারণ এই সূরার মাধ্যমে আল্লাহ তায়ালার একত্ববাদ ও ইবাদাতের কথা উল্ল্যেখ করা হয়েছে।



بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 
 
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ

01

বলুন, হে কাফেরকূল, 
 
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ

02

আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। 
 
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ

03

এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি 
 
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ

04

এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। 
 
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ

05

তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। 
 
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

06

তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।

Comments

Popular posts from this blog

সূরা আল - লাহাব

আল-কুরআন