সূরা আল ফীল
সূরা ফীল মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৫ম সূরা। এর আয়াত সংখ্যা ৫। এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। ফীল আরবী শব্দ যার অর্থ হস্তী বা হাতি।
| بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ | |
| শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। | |
| أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ | 01 |
| আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? | |
| أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ | 02 |
| তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? | |
| وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ | 03 |
| তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, | |
| تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ | 04 |
| যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল। | |
| فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ | 05 |
| অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন। | |

Comments
Post a Comment